
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১১:৫০ এ.এম
ঘোড়াঘাটে ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বুধবার (৬ আগষ্ট) বিকালে পৌরসভার অডিটোরিয়ামে সহকারি প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত হিসাবরক্ষক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো.আফজাল হোসেন, ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, ঘোড়াঘাট আরসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহানুর আলম, নুরজাহানপুর অব. সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল খান বকুল প্রমূখ। এছাড়াও শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক-ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution