
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে অবস্থিত জনসেবা ক্লিনিক ও আপডেট ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় সিলগালা এবং উভয় প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ও কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বিয়ে বলেন,লাইসেন্স নবায়ন না থাকায় ক্লিনিক দুটি সিলগালা করে দিয়ে দ্রুততম সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করতে বলা হয়েছে। অবৈধভাবে পরিচালিত এই ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution