
নিউজফিড স্ক্রল করতে করতে প্রথম দেখায় কারও বুঝতে বাকি থাকবে না, যে এটি একজন মানসিক ভারসাম্যহীন নারীর ছবি। পরক্ষণেই বোঝা গেল, জীর্ণ বেশে আবির্ভূত হওয়া এই নারী আদতে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।
বলা বাহুল্য, সামিরা খান মাহিকে এমন অবস্থায় দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। এই অভিনেত্রী দর্শকের মন জয় করেছেন অনেক আগেই। এবার সজ্জায় চরিত্রের গভীরে প্রবেশ করে যেন চমকেই দিলেন।

নাটকটি প্রচারের পর দর্শকমহলে তার অভিনয়-সজ্জা প্রশংসা পেয়েছে। তবে সামাজিক মাধ্যমে এই ছবিগুলো নিয়ে হাসির রোল পড়েছে বেশ।


নাটকের শুটিং সেট থেকেই তোলা এই মুহূর্তগুলো। ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বকুল ফুল এর শুটিং এর আরেকটা সুন্দর মুহূর্তের ঝলক। পর্দার পেছনের এই গল্পগুলোই সব থেকে আপন।’
২০০৭ সালে একটি রিয়েলিটি শো-এর মাধ্যমে শোবিজে পা রাখেন সামিরা খান মাহি। এরপর থেকে তিনি অসংখ্য নাটক ও মডেলিং-এর মাধ্যমে দর্শকদের মন জয় করে এসেছেন। স্বাভাবিকভাবেই, তার ভক্তরা এমন জীর্ণ অবস্থায় তাকে দেখে চমকে উঠেছেন।
রূপের ঝলকে সবসময় ভক্তদের মুগ্ধ করে রাখা এই অভিনেত্রী মাঝেমধ্যে সমালোচনার মুখেও পড়েছেন। বিশেষ করে, সম্প্রতি একটি ইভেন্টে তার পোশাক নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution