
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৫:৫০ পি.এম
সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন

শনিবার (০৯ আগষ্ট) দুপুরে জেলার মিশন মোড়, হাতীবান্ধা উপজেলা ও পাটগ্রাম উপজেলার চৌরঙ্গী মোড়ের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিকরা তাদের সহকর্মী তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। তারা গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের এমন নৃশংস হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন। একই সঙ্গে, সরকারের কাছে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন, দৈনিক পরিবেশের প্রতিনিধি নিশাত হোসেন ফারুক, মোহনা টিভির জেলা প্রতিনিধি সাহরুপ সুমন, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপনসহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution