
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ৭:২৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২ নম্বর প্রসারানীগঞ্জ ইউনিয়নের ভামন্দা গ্রামে সাপের কামড়ে তারেক হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় তারেককে সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আজ সকাল আনুমানিক সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তারেক হোসেন ওই গ্রামের মমতাজ আলীর ছেলে। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম প বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পাওয়ার পর আমরা বিষয়টি স্থানীয়ভাবে খোঁজ নিয়েছি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution