
শাহজাদপুরের বাঘাবাড়িতে পাবনা- ঢাকা মহাসড়কে বাস দুর্ঘটনায় ১জন নিহত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত রিকশাভ্যান চালক শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া মধ্যেপাড়া গ্রামের গণি প্রামানিকের ছেলে বাহাদুর শেখ (৪০) আহতরা হলেন - আয়শা (১৮) , নয়ন (২৮) ,আলাউদ্দিন (২৮) , আজিম (২০) , ্ ইসহাক (৪৫) , শাহিন (৪১) মিজান (১৮) , সিহাব উদ্দিন (৩০) আবুল হাশেম (৪২)।
শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা গেছে শনিবার পাবনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সরকার ট্রাভেল একটি কোচ বেলা পৌনে দুইটার দিকে বাঘাবাড়ি বড়াল ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজের উত্তরপাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়।
এ সময় বাসটি একটি রিকশাভ্যান ও চারটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ১২ জন আহত হয় । এর মধ্যে রিকশ ভ্যান চালক বাহাদুর সেখ ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যায় । হাসপাতাল সুত্রে জানা যায় আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ৬ জনকে বাইরে পাঠানো হয়। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। নিহত আহতদের বাড়ি পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলয় ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution