
রংপুর নগরীর ১২ নং ওয়ার্ডে শনিবার বিকেলে রাধাকৃষ্ণপুর উচ্চবিদ্যালয় হলরুমে একেএম শামসুজ্জামান দুলালের সঞ্চালনায় আশিক ইকবাল বকুলের সভাপতিত্বে স্কুল ও মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীকে আলোকিত অঙ্গনের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষণীয় উপকরণ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মু. আজাহার আলী।
এছাড়াও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আলোকিত অঙ্গনের সভাপতি মো. মোজাফফর হোসেন, প্রধান নির্বাহী সম্পাদক, জাহাঙ্গীর আলম কাজল, মেধা উন্নয়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এজেএম আনোয়ার পারভেজ রকেট, সমাজ সম্পর্ক বিষয়ক সম্পাদক রেজাউল হক রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, গ্রন্থাগার ও অফিস সচিব হাবিবুর রহমান, আর্থিক বিষয়ক সম্পাদক হাসামুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধাকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় আলতাফ হোসেন, আনিচুর রহমান, এবিএম আতিয়ার রহমান, মঞ্জুরুল ইসলাম, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম রুবেল, মামুনুর রসিদ, শাহীন বাদশা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution