
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১০:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৫:১৩ পি.এম
নীলফামারীতে তারেক রহমানের ৩১দফা ছড়িয়ে দিতে দ্বারে দ্বারে সাইফুল্লাহ রুবেল

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নীলফামারী জেলা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময়সহ ৩১দফার লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সদস্য রেদওয়ানুল হক বাবু ছাড়াও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি’র সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ৩১দফা ঘোষণা দিয়েছেন। এই দফায় দেশের কল্যাণ নিহিত রয়েছে।
জনাব তারেক রহমানের বার্তা তৃণমুলে ছড়িয়ে দিতে আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ধানের শীষে ভোট চাচ্ছি।
প্রসঙ্গত নীলফামারী-২(সদর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাইফুল্লাহ রুবেল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution