
প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৯:১৪ পি.এম
৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধা গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম ছক্কু মিয়া (৫০)। তিনি হাতিয়া ইউনিয়নের অনন্তপুর কলাতিপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশি ছক্কু মিয়া তাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। এ সময় শিশুটির চিৎকাররে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করেন।
পরে জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। খবর পেয়ে রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছক্কু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। রাতেই শিশুটির মা বাদী হয়ে উলিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution