
প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৭:৪৫ পি.এম
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা শিশু শিক্ষক সহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুর মা-বাবা, চালকসহ আরও ৭ জন যাত্রী। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি এলাকার মৌসুমি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ১৯ দিনের শিশু রাফি। যার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামে। রাফি ওই গ্রামের মোকছেদ মিয়ার ছেলে। উপজেলার ইসলামপুর দাখিল মাদরাসার শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ (৫৫)। তিনি উপজেলার শাখাহার ইউনিয়নের জাঙ্গলপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে। অপর ব্যক্তি উপজেলার রাজাহার ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে নুরন্নবী সরকার (৫০)। নুরন্নবী পেশায় মহুরি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় , শিশুসহ ১০ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ করে পিছনের বাম চাকা খুলে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। ঠিক তখনই পিছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু রাফি ও জাহিদুল ইসলাম মারা যান।গুরুতর আহতরা হলেন, অটোরিকশা চালক সজিব মিয়া, রুপালি বেগম ও জাকিয়া বেগম। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ল ওসি মোজাফফর হোসেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution