
বর্ষাকাল শেষ। কৃষি পঞ্জিকা মতে এখন আমন মওসুম। জুলাই - আগষ্ট মাস আমন মওসুম। মাঠে মাঠে কৃষক এখন ব্যস্ত আমন চারা রোপনে। এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২৫ হাজার ১শ ৯০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধার্য্য করেছে কৃষি বিভাগ। কৃষকদেরও আমন আবাদের উপর আগ্রহ বেড়েছে। কারণ বাজারে ধান সহ অন্যান্য ফসলের দাম পাওয়ায় আবাদ অনেকটা বেড়েছে বলে বিভিন্ন মহলের কথা বলে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, আমাদের এরই মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে গেছে। এখন পর্যন্ত অর্জিত হয়েছে ২৫ হাজার ১ শ ৮৫ হেক্টর।
আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা অনেক অতিক্রম করবে। কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের প্রতিনিয়তই পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষি কর্মকর্তা আরও বলেন, যেন আমারা উৎপাদন বেশি করতে পারি এজন্য এখন থেকেই পার্তিং পদ্ধতি অবলম্বন করে পোকা মাকড় দমনের ব্যবস্থা নিতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।সেই সাথে কৃষি বিভাগও কৃষকদের কিছু সহায়তার কথা জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution