
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং ইসিএ ও সাদা পাথর এলাকায় অবৈধভাবে পাথর চুরির ঘটনায় জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে নেওয়া এই সিদ্ধান্তের আওতায় এলাকাগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ও অভিযান চালানো হবে।
প্রশাসনের সিদ্ধান্তে বলা হয়েছে, জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টসহ যৌথবাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্নসহ অভিযান চলমান থাকবে।
এ ছাড়া, পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে। সেইসঙ্গে চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার কাজও করা হবে।
সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে পর্যটনকেন্দ্র ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution