
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ৫:৫৫ পি.এম
পাটগ্রামে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় রায় নবীনগর গ্রামের অনিল রায়ের ছেলে। সে বাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে সানিয়াজান নদীতে গোসল করতে যায় জয়। একপর্যায়ে সবার অগোচরে গভীর পানিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
বাউরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মামুন হোসেন সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution