
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১০:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৫:৪০ পি.এম
নীলফামারীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

শনিবার দুপুরে (১৬আগস্ট) শহরের কালিমাতা মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় কালিমাতা মন্দির প্রাঙ্গণে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রণ্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু ও কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা এতে বক্তব্য দেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে কালিমাতা মন্দিরে ফিরে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution