
প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১:০৮ পি.এম
গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

এলাকাবাসী ও পুলিশ জানায়, নজরুল শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একটি ধানের ক্ষেতের পাশে দুবৃত্তরা তাকে হত্যা করে। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে বেশে কয়েকজন হ্যাকার (প্রতারক) ধরা পড়ে। এলাকাবাসীর ধারণা, এই হ্যাকারদের সাথে আর্থিক লেনদেনের তথ্য প্রকাশের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে।
নিহত নজরুল ইসলামের জেঠ্যাতো ভাই জানান, দোকানে চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হ'ত্যা করা হয়েছে। তিনি আরও জানান, নজরুল জামায়াত ইসলামির অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতির দায়িত্বে ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসদ্ধান করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution