
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৬:৩২ পি.এম
দীর্ঘ সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি রাশেদ ফৈরদৌস বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম অস্থীতিশীল হওয়ায় বাজার নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। এরপর আমাদের মের্সাস জয়নাল আবেদীন ট্রের্ডাস নামের সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে আজ থেকে পেঁয়াজ আমদানি শুরু করি। আজকে বিকালে ১ ট্রাকে ৩০ ট্রন পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পেঁয়াজ ভারতের বিহার ও নাসিক থেকে আমদানি করা হচ্ছে। তিনি আরও বলেন, ভারত থেকে ২৫০ ডলারে আমদানি করা হচ্ছে পেঁয়াজ গুলো। তবে আমদানি হলে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সর্বশেষ চলতি বছরের ৩ই মার্চ পেঁয়াজ আমদানি হয়েছিল এ বন্দর দিয়ে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution