
দিনাজপুরে অভিযান চালিয়ে অবৈধ বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গতকাল রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার ভোরে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী থানাধীন কমলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন আসামি মো. মোরছালিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার শয়ন কক্ষে তালাবদ্ধ ট্রাংকের ভিতরে রাখা একটি অবৈধ বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এ সময় দিনাজপুর সদরের বড়গ্রাম ছাইথুনখুড়ি এলাকার আব্দুর জব্বারের ছেলে মুরসালিন বাবু (২৮) ও মো. মোসলেম (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনকে অস্ত্র আইনে করা মামলায় পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution