
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৭:২৩ পি.এম
ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

"পুলিশই জনতা,জনতাই পুলিশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকাল ৪ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এ ওপেন হাউজ ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো: মোজাম্মেল হক।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালামের সভাপতিত্বে এবং পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সাংবাদিক নাজমুল হাসান, কলেজ ছাত্র হামিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব লিটু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও: হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামি ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওঃ আব্দুল মালেক, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার দুলাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রামের পুলিশ সুপার বলেন, ফুলবাড়ী উপজেলায় যারা মাদক সেবন করার জন্য আসে তাদের আনাগোনা এবং যে স্পট গুলোতে মাদক বিক্রি হয় সেগুলো আগামী সাত দিনের মধ্যে বন্ধ করার জন্য ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয় হয়েছে। ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন। ইনশাআল্লাহ কাজ হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution