
নীলফামারীতে আইনগত সহায়তা বিষয়ক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০আগস্ট) দিনব্যাপী পল্লীশ্রী নীলফামারী সদরের আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানীর সহযোগীতায় জেলা জজ আদালতের সন্মেলন কক্ষে এই পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল মনসুর মিঞা। বিশেষ অতিথি হিসেবে জেলা লিগ্যাল এইড অফিসার রবিউল ইসলাম বক্তব্য দেন।
প্রোগ্রাম অফিসার শাহিন আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রোগ্রাম ফেসিলিটেটর শাকিলা আফরিন ও সৈয়দ আলী, মেঘনা যুব নারী উন্নয়ন সংগনের সভানেত্রী তহমিনা বেগম।নির্যাতীত নারীরা যাতে দ্রæত সময়ের মধ্যে আইনগত সেবা পান সে বিষয়ে আলোচনা করেন অতিথিগন।
অনুষ্ঠানে কমিউনিটি বেইজ অর্গানাইজেশন (সিবিও), বিভিন্ন নারী ক্লাব ও আর্দশ গ্রামের সভাপতি ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution