
প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৯:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ১০:৫৫ পি.এম
ডোমারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীর ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে জাহানারা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাজল কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বোড়াবাড়ী বাজারসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই এলাকার ময়নুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৫) কে ১৮০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ সময় মাদক বেচাকেনার নগদ ২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
পরে এসআই কাজল কুমার রায় বাদী হয়ে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত জাহানারা বেগমকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution