
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম(২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে (২২আগস্ট) সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল কচুকাটা ইউনিয়নের বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে রাশেদুল বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে বালু বোঝাই ট্রলির সাথে সড়ক দুর্ঘটনায় সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution