
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশের অধীনে পরিচালিত লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ আগস্ট) সকালে শহরের বিমানবন্দর সড়কের লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে সৈয়দপুর লিও ক্লাব এর নবনির্বাচিত কর্মকর্তাদেরও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ এবং বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ।অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন মো. জালাল আহমেদ এমজেএফ।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কো-অর্ডিনেটর ও লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মো. শফিয়ার রহমান সরকার।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কেবিনেট ট্রেজারার লায়ন এ্যাডভোকেট মো. এনায়েত উল্লাহ শফিক, কেবিন্টে সেক্রেটারি লায়ন সঞ্জয় কান্তি সাহা, কনভেনশন চেয়ারপার্সন লায়ন এস এম শরিফুল ইসলাম প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করে লায়ন্স স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. মোখলেছুর রহমান এবং গীতা পাঠ করেন একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক প্রণোবেশ গোস্বামী। এর পর লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের কর্মকর্তা মরহুম লায়ন রানা আজহারের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।এরপর লায়ন সদস্যদের আনুগত্যের শপথ বাক্য পাঠ করান লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারি লায়ন মো. হাসান ইমাম। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণরের সফরসঙ্গী হয়ে আসা অতিথি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন কেবিনেট সেক্রেটারি লায়ন সঞ্জয় কান্তি সাহা। পরে লায়ন ক্লাব অব সৈয়দপুর ও সৈয়দপুর লিও ক্লাবের নবনির্বাচিত শপথ বাক্য পাঠ করান জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা এফজেএফ।
এর আগে অভিষেক অনুষ্ঠানের অতিথি লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর কর্মকর্তারা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে তাদের অভ্যর্থণা জানান। এতে মাস্টার অব সিরিমনির দায়িত্বে ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা আসমা সুলতানা ও সহকারী শিক্ষক মাহাবুব সরকার।অভিষেক অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণরের সহধর্মিনী ফাস্ট লেডী স্মৃতি রায়, অন্যান্য লায়ন কর্মকর্তাবৃন্দ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution