
নীলফামারীর কিশোরগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ঘটনায় অভিযুক্ত ডালিমের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাড়াগ্রাম ইউনিয়নের হাজির বাজার এলাকা থেকে শুরু করে চেংমারী ব্রিজ হয়ে উপজেলার প্রধান সড়ক গুলোতে প্রদক্ষিণ করে উপজেলায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে হাজারো জনগণ অংশগ্রহণ করেন মানববন্ধনে অভিযুক্ত ডালিমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান তারা ।
এদিকে এ ঘটনায় ভুক্তভোগী'র বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ডালিম (৪০) উপজেলার সদর ইউনিয়নের চেংমারী মধ্য রাজিব এলাকার শুল মিয়ার ছেলে। উল্লেখ যে, গত ২১ আগস্ট মাদ্রাসা বন্ধ থাকায় বোনের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেন ওই মেয়ে । দুপুর ১২ টার দিকে বাড়ি থেকে বের হয়ে বোনের বাড়িতে যাওয়ার সময় তিস্তা সেচ ক্যানেলের পথিমধ্যে ডালিম তার গতিরোধ করে।
জায়গায়টি সুনশান হওয়ায় একা পেয়ে আমার মেয়েকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করেন। এসময়ে তার চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে সেখান থেকে অভিযুক্ত ডালিম পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ভিকটিমের বাবা এবিষয়ে লিখিত অভিযোগ করেছেন সেই সূত্রে মামলা রেকর্ড করা হয়েছে। যাহার মামলা নং-২৫। অভিযুক্তকে ধরতে আমরা চেষ্টা করছি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution