
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রত্যন্ত পল্লীতে বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় মননবাড়ি বসুন্ধরা শুভ সংঘ পাঠাগার এর আজ উদ্বোধন করা হয়েছে। উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর সরকারপাড়ায় ওই পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের (এলজিইডি) সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. নাছিম রেজা শাহ্ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলমের ও ক্রীড়া সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বসুন্ধরা শুভ সংঘের পরিচালক ও কালের কন্ঠের জ্যেষ্ঠ সহসম্পাদক জাকারিয়া জামান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কালের কন্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি ও কাঁঠানবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুক, কামারপুকুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো. জাহেদুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বসুন্ধরা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মামুন, গোলাম হোসেন, বাংলা নিউজ টুয়েন্টি ফোরডটকম এর নীলফামারী প্রতিনিধি মো. আমিরুজ্জামান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নীলফামারী প্রতিনিধি আব্দুল বারী, কালের কন্ঠের নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, বসুন্ধরা শুভ সংঘের ইয়াসির আরাফাত রাফি, শাহ্ মো.হাসিবুর রহমান, শরীফ মাহদী আশরাফ জীবন, মো. তাহসিন ওয়ারিদ মীম, শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য মো. আমির হোসেন, সদস্য সালপিয়া আক্তার ও লামিয়া আক্কার প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে মননবাড়ি বসুন্ধরা শুভ সংঘের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ব্যবসায় বাংলাদেশের আইকন। দেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে বসুন্ধরা একেবারে ব্যতিক্রম। কারণ তারা ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের শিক্ষা বিস্তারেও অনন্য অবদান রাখছে। আমরা জানি দেশের মানুষকে শিক্ষিত করার জন্য বসুন্ধরা গ্রুপের একটি লক্ষ্য রয়েছে।
তারা যেমন দেশের অস্বচ্ছল মেধাবী বিপুল সংখ্যক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে, তেমনি বিভিন্ন জায়গায় পাঠক তৈরিতে পাঠাগার স্থাপন করছে। কারণ একটি পাঠাগার একটি দেশের শিক্ষা বিস্তারে অনেক বেশি ভূমিকা রাখে। বসুন্ধরা শুভ সংঘের পাঠাগারগুলো যেমন পাঠক করছে, তেমনি জাতি গঠনের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এ সব পাঠাগারে সব বয়সী মানুষ জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন।
বসুন্ধরা শুভ সংঘের পাঠাগারগুলো সম্প্রসারণের আহবান জানান অতিথিবৃন্দ। আর তারা উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার প্রত্যন্ত পল্লীতে এ ধরণের পাঠাগার স্থাপনের জন্য বসুন্ধরা শুভ সংঘকে আন্তরিক ধন্যবাদ জানান। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করা হয়। কোরআন তেলাওয়াৎ করেন হাফেজ মাওলানা মুফতি মো. হায়দার আলী।
এছাড়াও মননবাড়ি বসুন্ধরা শুভ সংঘ পাঠাগারের শুভ উদ্বোধন উপলক্ষে পাঠাগার সংলগ্ন কিমাসত কামাপুকুর কলিমিয়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. হায়দার আলী। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছাড়া, সুধীজন ও বিপুল সংখ্যক নানা বয়সী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution