
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ১:২০ পি.এম
ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে কৃষকের গোয়াল ঘর পুড়ে গবাদিপশু ভস্মীভূত

ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগষ্ট) ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের কৃষক শামসুল হকের গোয়াল ঘরে। এতে গোয়াল ঘর ও গবাদিপশুসহ ওই কৃষকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
জানা গেছে, মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন গোটা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গবাদিপশু গুলোর চিৎকারে বাড়ীর ঘুমন্ত লোকজন জেগে ওঠে। তারা প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গবাদিপশু গুলো পুড়ে মারা যায়। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ওই কৃষকের বসতঘরগুলো রক্ষা করে।
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামসুল হক একজন গরীব কৃষক। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution