
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের কুমোরগঞ্জ নতুন পাড়া এলাকায় দুই দিক থেকে দুটি মোটরসাইকেল আচমকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেল দুটির চালকসহ দুই আরোহী ঘটনাস্থলে গুরতর আহত হয়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে আসলে জসিমউদ্দীনের(৩০)মৃত্যু নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক।
একইভাবে সঞ্জয় সাহা নামে যুবকের পরিস্তিতির বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজে স্থানত করা হয়েছে। অন্য আহতরা হলেন,হরিপুর উপজেলার ভারড্গাী গ্রামের দম্পতি মুকতারুল ইসলাম ও তার স্ত্রী সুলতানা।তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution