
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৫:২৫ পি.এম
কিশোরগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

রবিবার (২৪ আগস্ট) রাত ১১ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয় । নাজির হোসেন কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল যদুমনির মৃত্যু আফজাল হোসেনের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানান যৌথ বাহিনীর উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন মুরসালুল জুমার । অভিযানের সময় তার কাছে ১ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল ২ মোবাইল ১ মোটরসাইকেল ও ৪ সিম কার্ড পাওয়া যায় ।
পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত নাজির হোসেন দীর্ঘদিন ধরে ভারতীয় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution