
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) পৃথক দুইটি অভিযানে উপজেলার ২নং পালশা ইউনিয়নের বাঁশমুড়ি দামপাড়া এলাকা থেকে ২০০ পিস ট্যাবলেটসহ মাহবুব আলম (৩৮) ও ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা হোটেলের পিছন থেকে ১৬ পিস ট্যাবলেটসহ সাকেরা বেগম (৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অপরদিকে সাকেরা বেগম উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার মকছেদুল ইসলামের স্ত্রী।
থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬ টায় এসআই (নিরস্ত্র) সাব্বির আলম ও সন্ধ্যা সাড়ে ৭ টায় এসআই (নিরস্ত্র) মনিরুজ্জামানের নেতৃত্বে দুইটি পৃথক অভিযানে মোট ২১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ হাজার ২০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর করা হয়েছে।
বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, 'মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution