
আগামীতে বিএনপি সরকার গঠন করলে সবার আগে শিক্ষা সংস্কার করবে। কারণ শিক্ষার প্রসার ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, কারণ শিক্ষা একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল ভিত্তি। শিক্ষা ছাড়া মানব পুঁজি তৈরি হয় না, যা কৃষি, শিল্প ও অন্যান্য উৎপাদনশীল খাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
সোমবার দুপুরে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের ঐতিহ্যবাহী চন্দনপাট উচ্চ বিদ্যালয়ের আয়োজিত মা ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এরশাদুল হকের সভাপত্বি বিদ্যালয়টির সভাপতি ও প্রধান অতিথি লাকু আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৬টি বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। রাষ্ট্র কাঠামো মেরামতে তিনি ৩১ দফা রূপরেখা দিয়েছেন। আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন হবে।
তাতেই বদলে যাবে শিক্ষাখাত। মানসম্পন্ন শিক্ষা এবং উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া কোনো জাতি সত্যিকার অর্থে তার কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতাকে পুরোপুরি কাজে লাগাতে পারে না। তাই শুধু সনাতনি পন্থায় শিক্ষা বিস্তার করলেই একটি দেশ অর্থনৈতিক উন্নয়নের চ‚ড়ান্ত পর্যায়ে উন্নীত হতে পারে না। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়ন যে ত্বরান্বিত করা সম্ভব তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তখন অনেকেই আশঙ্কা করেছিলেন, অদূর ভবিষ্যতে জাপান হয়তো অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়বে। কিন্তু জাপানি দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব যুদ্ধের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রথমেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধনের উদ্যোগ গ্রহণ করেন। একইসঙ্গে শিক্ষা খাতে বরাদ্দ অনেক বাড়িয়ে দেয়া হয়। ফলে জাপানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অবস্থার শুরু হয়। সমাবেশে কয়েকশত মা ও অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution