

চাকভাঙা মধু
এ ধরনের মধুর মধ্যে পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে। কিন্তু এই মধুর মধ্যে জীবাণু থাকতে পারে। তাই পরিশুদ্ধ না হলে এই মধু থেকে দেহে কোনো সংক্রমণ হতে পারে।
প্রক্রিয়াজাত মধু
এই ধরনের মধুকে প্রথমে জীবাণুমুক্ত করা হয়। তারপর উচ্চ তাপমাত্রায় তা প্রক্রিয়াজাত করা হয়। এর ফলে অনেক সময়ে মধুর গুণ নষ্ট হতে পারে। উল্লেখ্য, বাজারের বেশির ভাগ মধুই এই ধরনের।
১. খাঁটি মধু পাতলা হতে পারে। অন্যদিকে, প্রক্রিয়াজাত মধু কিছুটা ঘন হতে পারে।
২. খাঁটি মধুর স্বাদ খুব একটা মিষ্টি হয় না। অন্যদিকে, প্রক্রিয়াজাত মধুতে অনেক সময়েই বিভিন্ন কৃত্রিম পদার্থ মিশিয়ে তার মিষ্টত্ব তৈরি করা হয়।
৩. খাঁটি মধু সময়ের সঙ্গে জমাট বেঁধে যেতে পারে। কিন্তু প্রক্রিয়াজাত মধু নির্দিষ্ট সময়ের আগে জমাট বাঁধে না। নষ্টও হয় না।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution