
কুড়িগ্রামের চিলমারীতে অনলাইন ক্যাসিনো খেলার সরঞ্জামসহ দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়েছেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার এলাকায় পৃথক দুটি বাড়িতে অভিযান করেন পুলিশ।
অভিযানে শিহাব মিয়া (২১) ও আলামিন (২৪) নামের দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১১ টি মোবাইল ফোন, ৩টি কম্পিউটার ও একটি মনিটর জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম বলেন, আসামিগণ কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসক জানান, অনলাইন ক্যাসিনোসহ সকল ধরনের জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution