
রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন প্রশিক্ষণ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার ও ভিডিপি বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসাবে, পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যাদাসীন ও সুদূঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
বুধবার রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদি ১৩৬ জন আনসার মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন গ্রাম অঞ্চলের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে কাজ করতে হবে। এ প্রশিক্ষণে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুধামুক্ত, দ্রারিদ্রমুক্ত, সমাজগড়া এবং পরিবার ও যুব সমাজকে সন্ত্রাস, মাদকের হাত থেকে রক্ষা করতে পারলেই আমরা নতুন সোনার বাংলাদেশ গড়তে সক্ষম হবো। এই আনসার মৌলিক প্রশিক্ষণে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার সদস্যদের দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন উদ্দীপনা জোগাবে।
আগামী সংসদ নির্বাচন ও দুর্গাপূজায় নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আনসার সদস্যরা সে লক্ষ্যে আনসার সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের ধৈর্য সহকারে প্রশিক্ষণ গ্রহণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরস্পরের সহিত মিলেমিশে সুন্দর সুষ্ঠুভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সংশ্লিষ্ট সকলে প্রতি আহ্বান জানান। প্রশিক্ষণ কোর্সে রংপুর আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস এর সভাপতিত্বে। এ সময় ছিলেন উপস্থিত সার্কেল অ্যাডজুটেন্ট মো. সাইদুল ইসলাম, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, উপজেলা প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবির সদস্য ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution