
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ১০:৩৫ পি.এম
ভূরুঙ্গামারীতে কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ

বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রনোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলার দশ ইউনিয়নে ২০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ,উপজেলা আইসিটি অফিসার আশরাফুল আলম, ইউআর সি ইনস্ট্রাকটর আতিকুর রহমান প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন সরকার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটন সহ দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution