
সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। আজ বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার। সেই ম্যাচ চরম নাটকীয়তাপূর্ণ ছিল। ইনজুরি সময়ের শেষ মিনিটের গোলে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে জয়লাভ করেছে। ভারত প্রথম রাউন্ডে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছিল। আজকের জয়ে সেটার বদলা নিলেন অর্পিতারা।
ভারত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এরপরও আজ ম্যাচের শেষ বাঁশির সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলাররা কেঁদেছেন। আর বাংলাদেশ বিজয় উল্লাস করেছে। কারণ ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়ে ছিল। ভারত নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সমতা আনে। এরপর ইনজুরি সময়ের শেষ মিনিটে বাংলাদেশ গোল করলে ভারতকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়। নাটকীয় এই হার ভারতীয় ফুটবলাররা কোনোভাবেই যেন মানতে পারছিলেন না!
বাংলাদেশের জয়সূচক গোলটাও বেশ নাটকীয়। একেবারে শেষ মিনিটে ভারতের বক্সের উদ্দেশ্যে বল নিয়ে ছুটছিলেন সুরভী আকন্দ প্রীতি। তার নেয়া শট ভারতীয় গোলরক্ষকের গ্রিপ ফসকে সাইড পোস্টে লাগে। এরপর বল গড়িয়ে ভারতের জালে জড়ায়। এতে বাংলাদেশের ফুটবলাররা আনন্দ মেতে উঠেন আর ভারত কাঁন্নায় ভেঙে পড়েন। কিক অফের পরপরই রেফারি শেষ বাশি বাজান।

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে চার দল ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ছয়টি ম্যাচ খেলছে। ছয় ম্যাচে ভারতের পয়েন্ট ১৫। বাংলাদেশের ১৩। ভুটানের বিপক্ষে ড্র না করলে বাংলাদেশেরও সমান ১৫ পয়েন্ট থাকত। তখন হেড টু হেড এবং গোল ব্যবধান বিবেচনায় শিরোপা নির্ধারণ হতো।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution