
রংপুরের পীরগঞ্জে ৫ টি বিলে জলাবদ্ধতা দূর করতে এলাকায় চরম উত্তেজনা। পরিস্থিতি সমাধানের জন্য মাঠে উপজেলা প্রশাসন। জানা গেছে, উপজেলার পাঁচগাছি ইউনিয়নে ৫ টি বিলে চাষিদের শত শত হেক্টর আবাদি জমির ফসল পানির নিচে ডুবে আছে।
পানি নিষ্কাশনের জন্য ৭ গ্রামের লোকজন মাইকিং করে দফায় দফায় মিটিং দরবার করছে গত ১ সপ্তাহ যাবত। বিলগুলোর পানি নিষ্কাশনের ক্যানেল বন্ধ করে বসতবাড়ি স্থাপনা করা হয়েছে। এতে করে এলাকার হাজার হাজার একর জমির ফসল পানির নিচে এবং স্কুলসহ কিছু কিছু বাড়ির লোকজন পানি বন্দী হয়ে পড়েছে।
গত ১৪ বছর আগে জাহাঙ্গীরাবাদ এলাকার মধু মেম্বার এবং আব্দুল সাত্তার মিয়া ক্যানেল বন্ধ করে বাড়ি নির্মাণ করার ফলে ইউনিয়নটির পাচকাউনি, বামনি, ভেলামারি, কামারজানি, খলশানিসহ ৫ টি বিলের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে শতশত হেক্টর আবাদি জমির ফসল প্রতিবছর পানির নিচে তলিয়ে থাকে।
পুরাতন ক্যানেলটি খুলে দেয়ার দাবিতে গ্রামবাসীরদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। রবিবার দুপুরে পাঁচগাছি জনতা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম পানি নিষ্কাশন নিয়ে আলোচনা সভায় বসেন। উক্ত আলোচনা সভায় অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের বিষয়টি তিনি নিশ্চিত করেন। পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, কৃষি অফিসার সুমন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরি পলাশ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution