
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৭:৫৩ পি.এম
ফুলবাড়ীতে টেকাবের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্ধোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন' টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে সেপ্টেম্বর ২০২৫ হতে অক্টোবর ২০২৫, দুই মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুই মাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্ধোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক।
এ সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা নলিত মোহন রায়, সহকারী যুব কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution