
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৬:৪৫ পি.এম
নীলফামারীতে তথ্য অধিকার আইন প্রচারে সনাক ওরিয়েন্টেশন

মঙ্গলবার সকালে(২ সেপ্টেম্বর) কলেজ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের আইনটির গুরুত্ব, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া ও অভিযোগ দায়েরের নিয়মাবলি হাতে-কলমে জানানো হয়।
এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুই ঘন্টা ব্যাপি চলমান ওরিয়েন্টেশন পরবর্তী আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন এবং ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মেসবাহুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সদস্য মিজানুর রহমান লিটু।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের গুরুত্ব অনেক এবং এ আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা জরুরী। এর পাশাপশি তিনি জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের আবারো প্রশিশক্ষণ আয়োজনের আহ্বান জানান।
উল্লেখ্য তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্ক জনগণকে অধিকতর সচেতন করা, আইনটি প্রয়োগে জনগনকে উদ্বুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে চাহিদাভিত্তিক তথ্য প্রদানের সংস্কৃতি অধিকতর চালু করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution