
প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৬:৪৫ পি.এম
নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে সবাইকে সজাগ থাকতে হবে : ডা. এজেডএম জাহিদ হোসেন

বুধবার বেলা ১১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলিতে আনন্দ র্যালিতে অংশগ্রহণ শেষে এসব মন্তব্য করেন তিনি। এর আগের তার নেতৃত্বে আনন্দ র্যালিটি বের হয়ে হিলি স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে এসে শেষ হয়।
এসময় বক্তব্যে তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ, আইনশৃংখলার অবনতি না হয় সেজন্য চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। সম্প্রতি দেশে অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রভাবিত করে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির করার চেষ্টা করছেন। এসব ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। এক্যবদ্ধ জাতির কাছে কোনো ষড়যন্ত্র সফল হয় না বরং জনগণ বিজয়ী হয় অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় আনন্দ র্যালিতে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution