
দিনাজপুরের নবাবগঞ্জে আমচাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, বাজার সম্প্রসারণ ও বিদেশে রপ্তানির লক্ষ্যে ফল চাষীদের সাথে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে মাহমুদপুর ফলচাষী সমবায় সমিতির আয়োজনে সমিতির অফিস প্রাঙ্গণে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান মোহাম্মাদ সালাউদ্দিন মাছুমের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপ-পরিচালক (উদ্যান) মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, মাহমুদপুর ফলচাষী সমবায় সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাংবাদিক এএসএম আলমগীর সহ উপজেলার ফলচাষীরা সহ আরও অনেকেই বক্তব্য দেন।
সভায় ফলচাষীরা স্থানীয়ভাবে উৎপাদিত আমকে বিদেশে রপ্তানি ও স্থানীয় বাজার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে কৃষি বিভাগের সহায়তা কামনা করেন । কৃষি কর্মকর্তারা তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস সহ আধুনিক পদ্ধতিতে ফসল চাষের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution