
বাংলা গানের জগতে যদি কারও নাম শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয়, তবে তিনি সাবিনা ইয়াসমিন। সুরেলা কণ্ঠে যিনি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রেখেছেন। আজ তার জন্মদিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আজ ভেসে আসছে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা। সহকর্মীরাও তাকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়। এদিকে মেগাস্টার শাকিব খান এক পোস্ট দিয়ে সাবিনা ইয়াসমিনকে নিয়ে লিখেছেন, ‘অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে - যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে কিংবা আমাদের জীবনের অনুরণনে। তবুও হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।’

শেষে লিখেছেন, ‘গানের এই কিংবদন্তী সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন - এ কামনাই করি।’
প্রসঙ্গত, ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এই সংগীতশিল্পী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল ঝোঁক ছিল। মায়ের কাছে প্রাথমিক শিক্ষা, পরে ওস্তাদদের কাছে নিয়মিত তালিম তাঁকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution