
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৮:৩৭ পি.এম
নীলফামারীতে কাবাডিতে চ্যাম্পিয়ন ‘খোকশাবাড়ি সন্ন্যাসীতলা কাবাডি একাডেমি’

শনিবার বিকেলে নীলফামারী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পলাশবাড়ি পরশমনি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
খেলা শেষে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন উপস্থিত ছিলেন এ সময়।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া কার্যালয়ের (২০২৫-২০২৬) বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে জেলা পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ছয়টি দল অংশ নেয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ঘিরে এই কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution