
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৬, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৯:৪৩ পি.এম
রাজারহাটে জমি লিখে দিতে অস্বীকার করায় বৃদ্ধাকে মারধর

জমি লিখে দিতে অস্বীকার করায় প্রতিপক্ষের সম্মিলিত এলোপাতাড়ি মারধরে রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পরেশ চন্দ্র রায়।
গতবৃহস্পতিবার(৪-সেপ্টেম্বর)বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের ঠাটমারি (দিনোবাজার)এলাকায় ঘটনাটি ঘটে।
নির্যাতনের শিকার বৃদ্ধা সুরোবালা অভিযোগ করে বলেন, প্রতিবেশী উৎপল চন্দ্র রায়, পংকজ চন্দ্র রায়, শেফালী রাণী ও তার স্বামী প্রদীপ চন্দ্র রায়সহ তাদের পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখলের চেষ্টা করে আসছে। এরই জেরে তারা কয়েকজন সহযোগী নিয়ে সুরোবালাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গোপন কক্ষে আটকিয়ে রেখে জোরপূর্বক জমি লিখে নিতে স্টাম্পে স্বাক্ষর নেয়ার জন্য মারধর ও হুমকি দেয়।পরে বাড়ি ও বাগান দখলের উদ্দেশ্যে বেড়া দেওয়ার চেষ্টা চালানো হয়।
বৃদ্ধা আরও বলেন,এসময় আমার ভাতিজা পরেশ চন্দ্র রায় বাধা দিলে তাকেও মারধর করে টেনে-হিঁচড়ে বাড়িতে নিয়ে গিয়ে আমার সাথে আটকে রাখে।
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে বৃদ্ধার নাতি জামাই মনোরঞ্জন জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ নাজমুল আলম ঘটনাস্থল থেকে বৃদ্ধা ও তার ভাতিজাকে উদ্ধার করে।ঘটনাস্থল থেকে সুবিতকে গ্রেফতার করে নিয়মিত আইনে মামলা রুজু করে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজমুল আলম বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে একজনকে গ্রেফতার করে নিয়মিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে,পাশাপাশি ষাটোর্ধ বৃদ্ধাসহ তার ভাতিজাকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পত্র পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন ওসি নাজমুল আলম।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution