
নিজ দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে সকাল থেকেই তার পদত্যাগের গুঞ্জন উঠেছিল।
জুলাইয়ে উচ্চকক্ষে ঐতিহাসিক পরাজয় ও জীবনমানের ব্যয় বাড়ার পর থেকেই তার ওপর চাপ বাড়ছিল। বিশেষ করে তার দলের ডানপন্থি রাজনীতিবিদরা তার পদত্যাগ চাইছিলেন। এ দলটি যুদ্ধপরবর্তী বেশিরভাগ সময়ই জাপানে সরকার পরিচালনা করেছে।
পদত্যাগের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রয়োগ করে যেতে চেয়েছিলেন ইশিবা। কিন্তু তিনি আর এটি পারেননি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে জাপান। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে টোকিও। এর বদলে মার্কিন বাজারে নিজেদের অটোমোবাইল শিল্পে শুল্ক ছাড় পাবে দেশটি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution