
রংপুরের কাউনিয়া উপজেলায় আমন জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ভূতছাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মনোয়ার হোসেন খোপাতি মাঝাপাড়া এলাকায় নিজের জমিতে সেচ দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লাগালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution