
রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের ধুলগাড়ি গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক হতদরিদ্র পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার ধুলগাড়ি গ্রামের অসহায় শিল্পী নামের এক নারীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষ মিঠু মিয়া তাদের দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান।
এসময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শিল্পী বেগম (৩৫), তার মেয়ে দিনা মনি (২০) ও জেলেখা বেগম (৬০) -এর উপর হামলা চালায়। হামলায় তারা গুরুতর আহত হন।বর্তমানে আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution