

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের প্রায় ৪৫ ঘণ্টা পর শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সিনেট ভবনে ফলাফল প্রকাশ করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
এবারের নির্বাচনে ভিপি (সভাপতি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের প্রার্থী আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) দুই পদেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট'। জিএস নির্বাচিত হয়েছেন মো. মাজহারুল ইসলাম, এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দীকা মেঘলা।
সকলেই শিবির প্যানেলের প্রার্থী
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ব্যালট বাক্স নেয়া হয় সিনেট হলে, যেখানে প্রায় ৪৫ ঘণ্টা ধরে চলে ভোট গণনা। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৯৭ জন, যার মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে অংশগ্রহণ করে মোট আটটি প্যানেল, যার মধ্যে অন্যতম ছিল ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট', বাগছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ছাত্রদলের নিজস্ব প্যানেল, তিনটি বামপন্থী জোট ও দুটি স্বতন্ত্র প্যানেল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution