সকালে উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী অসহায় দুস্থ মহিলাদের হাতে চালের বস্তা তুলে দিয়ে চাল বিতরণের শুভ উদ্বোধন করেন।
এ সময় সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন, মো. আজমল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্ জানান, ভিডবিøউবি কর্মসূচির আওতায় দুই বছর উপকারভোগী প্রত্যেকজন মহিলা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। গতকাল রোববার ভিডবিøউবি কর্মসূচির এক সঙ্গে জুলাই ও আগস্ট মাসের চাল বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৭ চক্রের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নের উপকারভোগীর সংখ্যা দুই হাজার ৬৯৪ জন। এদের মধ্যে কামারপুকুর ইউনিয়নে ৫২৫ জন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৬০৫ জন, বাঙ্গালীপুর ইউনিয়নে ৩৯৩ জন, বোতলাগাড়ী ইউনিয়নে ৭১৬ জন এবং খাতামধুপুর ইউনিয়নে ৪৫৫জন রয়েছে।