
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তিস্তার ডালিয়া পয়েন্টে পানির সমতল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।
তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড হয়েছে ৫২.০৬ মিটার, যা বিপদসীমা ৫২.১৫ মিটারের মাত্র ৯ সেন্টিমিটার নিচে। কাউনিয়া পয়েন্টে পানির সমতল ২৮.৯৭ মিটার, বিপদসীমা ২৯.৩০ মিটার—বিপদসীমার চেয়ে ৩৩ সেন্টিমিটার নিচে।
এর আগে বন্যা পূর্বাভাস কেন্দ্র সতর্ক করে জানিয়েছিল, পরবর্তী তিন দিনে তিস্তা, ধরলা, দুধকুমার সহ উত্তরের নদ নদীর পানি সমতল আরও বাড়তে পারে এবং বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এতে লালমনিরহাটসহ নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়ছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution