
নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীন বিডি’র শ্রমিক সাইফুল ইসলাম বাবু আত্মগোপনে থেকে আবারো পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছিলেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার বিকেলে (১৪ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গেল ২ সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষের ঘটনায় ইন্ধন দিয়েছিলেন সাইফুল। পরিস্থিতিতে পুঁিজ করে সাইফুল এভারগ্রীন থেকে চাঁদা আদায় এবং সারাদেশে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে দেয়ার চক্রান্ত করছিলেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, নীলফামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ উপস্থিত ছিলেন।এতে জানানো হয় ১২ সেপ্টেম্বর নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এরই মধ্যে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে চাঁদা দাবী করেন এভারগ্রীনে। ফ্যাক্টরী থেকে ৫হাজার টাকাও পাঠানো হয় তাকে।
১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সৈয়দপুর শহরের বাসটার্মিনাল এলাকায় থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সাইফুল পুলিশকে আত্মগোপনে থাকার কথা জানান। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, এ ঘটনায় একটি মামলা হবে এবং আর কারা জড়িত রয়েছে তাদেরও গ্রেফতার করা হবে।বলেন, বহিঃবিশে^ দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্যই এ ঘটনা ঘটিয়েছেন তিনি।
প্রসঙ্গত গেল ২ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডের এভারগ্রীন বিডি’র শ্রমিক অসন্তোষের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ ঘটে। এতে আহসান হাবিব নামে এক শ্রমিক নিহত হন এবং আহত হন অন্তত দশ শ্রমিক।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution