
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও প্রভাষক আইয়ুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক মুসাব্বের আলী মুসা, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. সামসুল হুদা (বাবুল মাষ্টার), সাধারণ সম্পাদক হাফেজ মো. জায়দুল হক, ম্যানেজিং কমিটির সদস্য সহকারী শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ। জানা গেছে, সোমবার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ ও ফুলবাড়ী ডিগ্রি কলেজসহ প্রতিটি স্কুল অ্যান্ড কলেজ, মহা বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন নবীন বরণ ও উদ্ধোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution